শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে।

 

বৃহস্পতিবার সকাল ৯টায় কাশিপুর বিওপি এলাকায় অবস্থিত সমাধিস্থলে বিজিবির একটি চৌকস দল পুষ্পস্তবক অর্পণ করে। এসময় বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তাঁর রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বীরের অবদান চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর