টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মাসুদুল আলম (বিপ্লব), সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক, তেলিনা মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, ৬নং কাঞ্চনপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, কাঞ্চনপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি আফাজউদ্দিন মিয়া, ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদের, পুলিশ কর্মকর্তা ইমরান মিয়া, জুলহাজ মিয়া, হারুন অর রশিদ, শফি মিয়া, আব্দুল্লাহ মিয়া, ইলিয়াস মিয়া, জাহিদুল ইসলামসহ আরও অনেকে। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম শামসুল আলম জাবু।
আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।