শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাকুন্দিয়ায় জামায়াতের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত ২৭০টি পরিবার পেল ঈদ প্রীতি সামগ্রী

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন সুখিয়া ইউনিয়নের তিনটি গ্রামের সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ ঘটিকায় ৮নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়নের চরপলাশ নতুন বাজার ঈদগাহ মাঠে কাওয়ালীকান্দা, চরপলাশ ও ঠুটারজঙ্গল গ্রামের ২৭০ জন সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে এ ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ স্বপন হোসেনের সঞ্চালনায় ৮নং ওয়ার্ড সভাপতি আবির জামান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ আজিজুল হক কাজল।
অতিথিদের আসন গ্রহণ এবং মড়লপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তেলাওয়াতের পর সভাপতি স্বাগত বক্তব্য রাখেন। তারপরই আমন্ত্রিত অতিথিবৃন্দ একেক করে বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে ঈদ প্রীতি উপহার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যের পর উপস্থিত সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা হয়।
উপহার প্রীতি সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম সেলাই, ২ প্যাকেট মিনি দুধ ও আধা কেজি ডিটারজেন্ট পাউডার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার সাবেক আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, সুখিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি মোঃ আল আমিন, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ টিটু।
আরও উপস্থিত ছিলেন ছয়চির শামসুদ্দীন জুনিয়র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, চরপলাশ জামে মসজিদের সভাপতি মুজিবুর রহমান মাখন ভুইয়া, আমেরিকা প্রবাসী এহসানুল হক লালন ভুইয়া, গ্রিস প্রবাসী বাতেন আহমেদ জয় ভুইয়া, চরপলাশের মোঃ নুরুল ইসলাম লিটন সরকার, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ শফিকুল ইসলাম হবি প্রমুখ। এছাড়াও ওয়ার্ডের আবু বাক্কার সিদ্দিক, জিল্লুর রহমান, সবুজ মিয়া, আল মামুন সহ দায়িত্বশীলবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই আমরা এলাকার সুবিধা বঞ্চিত জনগণকে সহযোগিতা করে আসছি। বিগত বন্যার সময়ও অসহায় মানুষদের সহায়তা করেছি এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নেও কাজ করছি। বিশেষ করে প্রতি ঈদে সুবিধা বঞ্চিতদের সহায়তা অব্যাহত রাখছি। তারই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে এবার তিনটি গ্রামের ২৭০টি পরিবারকে ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা শুরু করেছি। আমরা সবার কাছে দোয়া চাই, যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা করার চেষ্টা করবো। ত্যাগের মধ্যেই প্রকৃত সুখ নিহিত বলে আমরা বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর