শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নাগরপুরে অসচ্ছল নাগরিকদের ঈদ উপহার দিলেন স্কুল শিক্ষক এম.এ. মান্নান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের রিসোর্স শিক্ষক এম. এ. মান্নান।
রবিবার (১৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত নাগরপুর বাজারে অবস্থিত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র এবং দুয়াজানী কলেজপাড়া এলাকায় নিজ বাসভবনে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় এলাকার অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
 স্থানীয়রা জানান, প্রতি বছরই ঈদকে সামনে রেখে স্কুল শিক্ষক এম. এ. মান্নান ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান, যা সমাজের জন্য অনুকরণীয়।
ঈদ উপহার বিতরণকালে স্কুল শিক্ষক এম. এ. মান্নান বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামান্য সহযোগিতাও যদি কারও ঈদের আনন্দ বাড়িয়ে দেয়, তবে সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর