শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা বহির্ভূত ৬ কোটি টাকার পণ্য আটক

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

বড় ধরনের রাজস্ব ফাকি দেওয়ার জন্য ভারত থেকে আমদানিকৃত বেকিং পাউডার এর পরিবর্তে বিভন্ন ধরনের শাড়ি থ্রি-পিছ এবং কসমেটিক্স পণ্য আটক করেছে কাস্টমস। জাতীয় গোয়েন্দার তথ্যের ভিত্তিতে এ পণ্য চালানটি আটক হয় বৃহস্পতিবার রাত্রে। ওই পণ্য চালানটির আনুমানিক মুল্য ৬ কোটি টাকা।
বাংলাদেশের আমদানি কারক সাফা ইমপেক্স ভারত থেকে ভারতীয় একটি গাড়িতে ১০০ প্যাকেজ বেকিং পাউডার ঘোষণা দিয়ে বেকিং পাউডার না এনে সম্পুর্ণ অবৈধভাবে (ডকুমেন্ট বিহীন) উচ্চ শুল্ক সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন পণ্য নিয়ে স্থল বন্দরের ৩৭ নং শেডে আনলোড করে। যার সিএন্ডএফ এজেন্ড বেনাপোল এর হুদা এন্টারপ্রাইজ।
ওই আমদানি কারক গত ১২/০৩/২৬ তারিখে আমদানিকৃত পণ্য চালানটি বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে আনলোড করেন। যার সাথে জড়িত ওই শেড ইনচার্জ নুর আমিন।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সুত্রে জানা গেছে উচ্চ শুল্কের পণ্য সমুহের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি ৭,০০০ পিস, প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিছ ৬০০০ পিস, টুপিছ ৩০০ টি বেবী ওয়ার ৩০০ কেজি, ওরনা ৫৫০ পিছ, ফেইস ওয়াস ৬০০ কেজি, বডি লোশন ১০০ কেজি বিশেষ ধরনের কেমিকেল ৬০০ কেজি।
স্থানীয় একটি সুত্র জানায় বেনাপোল স্থল বন্দরে গড়ে উঠেছে একটি শক্তিশালী শুল্ক ফাকি চক্র। এরা ভারত থেকে মিথ্যা ঘোষনার দিয়ে অবৈধ পণ্য এনে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাকি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর