শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে দেশবাসীকে রক্ষা করতে সকল এমপিদের  প্রতি শনিবার  সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে শনিবার নিয়মিত পরিষ্কার-বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পরিচালনার ঘোষণা দিলেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু ।শনিবার ১৪ই মার্চ নাগরপুর সদর বাজারে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
কর্মসূচির উদ্বোধনকালে সংসদ সদস্য  রবিউল আউয়াল লাভলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত বুধবারের বিশেষ ভিডিও বার্তার নির্দেশনা অনুযায়ী আজ ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে নাগরপুর সদর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হলো। প্রতি শনিবার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্দমে আলী রানা , সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক,  শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব  নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের  সাধারণ সম্পাদক  মো জাহিদ হাসান, নাগরপুর বণিক সমিতির সভাপতি আখতারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলামসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর