সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

যশোরের ‎অভয়নগরে জনতার হাতে পিস্তলসহ গুফরান বাহিনীর দুই সন্ত্রাসী আটক, প্রশাসন করলো কী? ‎নিরাপত্তা দেবে কে প্রশ্ন উঠছে প্রশাসন নিয়ে।

‎‎উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় রাতের পাহারায় থাকা গ্রামবাসীর হাতে একটি পিস্তলসহ তিন শীর্ষ সন্ত্রাসী গুফরান বাহিনীর ৩ সদস্য আটক হওয়ার ঘটনা ঘটেছে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ‎বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের বাসিন্দারা কয়েকদিন ধরে এলাকায় চুরি-ডাকাতির আতঙ্কে রাতের পাহারা দিয়ে আসছিলেন। এ সময় পেরোলী থেকে ধুলগ্রামের দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি যাওয়ার সময় পাহারাদাররা তাদের গতিরোধ করেন।

‎পাহারাদারদের সন্দেহ হলে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে অস্ত্র প্রদর্শন করে। এতে উত্তেজিত হয়ে গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়।

‎পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোঃ রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫) নামে দুইজনকে অস্ত্রসহ গ্রেফতার করে। তারা উভয়েই অভয়নগর উপজেলার ধুলগ্রাম এলাকার বাসিন্দা। ‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিয়াজ সরদারের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল (ম্যাগজিনবিহীন) উদ্ধার করা হয়েছে।

‎এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উত্তেজিত গ্রামবাসী তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই সময় আসামিদের পক্ষ নিয়ে কথা বলায় ইছামতি গুচ্ছগ্রামের রবিউল মোল্লা (২২) নামের এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

‎গুরুতর আহত অবস্থায় তিনজনকেই চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ‎স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে গ্রামবাসীকেই রাতের পাহারা দিতে হচ্ছে।

‎এলাকাবাসীর দাবি, শুধু আটক হওয়া ব্যক্তিরাই নয়, এদের পেছনে থাকা মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করে এলাকায় সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবি জানান তারা।

‎এদিকে পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর