সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ডা. এম.এ মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৪ মার্চ ২০২৬) বিকেলে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টাঙ্গাইল প্রেসক্লাব-এর ভিআইপি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব। জেলা জামায়াতের আমীর আহছান হাবিব মাসুদের সভাপতিত্বে এবং সদর উপজেলা আমীর সহকারী অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সেক্রেটারি মাহমুদুল হক সানু, জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তরের শূরা সদস্য খন্দকার রুহুল আমিন, সাধারণ গ্রন্থাগারের সেক্রেটারি কবি মাহমুদ কামাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এনসিপির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি আব্দুর রহমান মাদানী ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

 

বক্তারা তাদের বক্তব্যে রমজানের আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও মানবিক মূল্যবোধের শিক্ষা তুলে ধরেন। তারা ন্যায়, ইনসাফ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

 

ইফতার মাহফিলটি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর