সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক কৃষকের নিহত হয়েছে। ​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
​নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম বাচিং কারবারী এবং মায়ের নাম হ্লাচিং মার্মা।
​সূত্র জানায়, ক্যচিং মং মার্মা নিজের ধানক্ষেতে কীটনাশক দিচ্ছিলেন। এ সময় বন্য হাতির একটি দল আকস্মিক তাঁর ওপর আক্রমণ চালায়। হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
​নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে রাত ৮টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি  মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর