সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে কীটনাশক ডিলার ও দোকানদারদের সাথে মতবিনিময়

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৫- ২৬ অর্থবছরে নির্বিঘেœ বোরো ধান আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কীটনাশক ডিলার ও দোকানদারদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা খামারবাড়ী’র অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) বাসুদেব রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসরাফ আলী। সভায় নিরাপদ কৃষি উৎপাদন নিশ্চিত করতে, নিরাপদ কীটনাশক ব্যবহার, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ রোধ, অনুমোদনহীন বা নকল কীটনাশক ব্যবহার না করা, ডিলারদের দায়বদ্ধতা, লাইসেন্স নবায়ন এবং বিক্রয় রেজিস্টার হালনাগাদ রাখা, নিরাপত্তা সচেতনতা, কীটনাশক হ্যান্ডেলিং ও সংরক্ষণ নিরাপদ উপায়ে করা এবং কৃষকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ব্যবহারে উৎসাহিত করার পরামর্শ প্রদান করা হয় এবং আইন অমান্য করলে বালাইনাশক আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সতর্ক করা হয়। এ মতবিনিময় সভায় উপজেলার ছয় ইউনিয়নের কীটনাশক ডিলারসহ কীটনাশক দোকানদারগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর