সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারুয়াখালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিনম্র শ্রদ্ধা: ভাষা শহীদদের আদর্শই আমাদের প্রেরণা

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারের ভারুয়াখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার (২১শে ফেব্রুয়ারি, ২০২৬) একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আরিফ, সাংগঠনিক সম্পাদক গোলাম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী জিয়াউল হক জিয়া।
এছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ ইকবাল, হুমায়ূন কবির, শাহীন,ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন, আবছার এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “বায়ান্নর একুশ আমাদের মাথা নত না করার শিক্ষা দেয়। ভাষা শহীদদের সেই চেতনা আজও আমাদের সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার চিরন্তন শক্তি জোগায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা আত্মদান করেছেন, তাদের আদর্শকে বুকে ধারণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থাকব।”
নেতৃবৃন্দ আরও বলেন, একুশের চেতনা কেবল ভাষার লড়াই নয়, এটি আমাদের স্বাধিকার ও অধিকার আদায়ের মূল প্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর