সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে জম ঈয়াতে হিযবুল্লাহ’র র‌্যালি

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ জমঈয়াতে হিযবুল্লাহ আটোয়ারী উপজেলা শাখা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আছর বর্ণাঢ্য র‌্যালিটি ব্যানার নিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন শ্লোগানসহ ফকিরগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের গোল চত্বরে (ট্রাফিক মোড়) এসে শেষ হয়। র‌্যালিতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, জমঈয়াতে হিযবুল্লাহ সহ বিপুল সংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা জমঈয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ খাদেমুল ইসলাম। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ যুব হিযবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান (অনু), ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মোঃ দবিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মাহে রমজান মুসলমানদের রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো মাহে রমজানে সিয়াম সাধনা তথা রোজা পালন করা। পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সার্বিক পবিত্রতা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়। বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ, বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মাদক বিরোধী কার্যক্রম গ্রহণ, জনজীবন সহজ করা সহ সার্বিক বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর