মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মানিকগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার দাবিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা ক্যাম্পাস থেকে র‍্যালিটি শুরু হয়ে মানিকগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পুরো শহরজুড়ে র‍্যালির শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
র‍্যালিতে নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান। তাঁর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। স্লোগানগুলো ছিল—“রমজানের পবিত্রতা রক্ষা করুন করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ  বন্ধ রাখুন রাখতে হবে। “অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দাও, রমজানের সম্মান বজায় রাখুন।
র‍্যালি শেষে সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। তিনি সকলকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর