মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ান) আসনে ধানের শীষ প্রতিক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত মোঃ রবিউল আওয়াল লাভলু বলেছেন,আমার নির্বাচনী এলাকায় এমপি হিসেবে নয় সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। হিংসা বিদ্বেষ ভূলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।
 রবিবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু তার নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তিনি নাগরপুর-দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননাই সবাইকে তার ব্যাক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কৃজ্ঞতা,ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
 তিনি আরো বলেন,তারেক রহমানের নেতৃত্বে দল ১৮ বছর ঐক্যবদ্ধ ছিল নাগরপুর দেলদুয়ারে। তারই স্বার্থকতা সফলতা ১২ তারিখের নিবার্চন। এই নির্বাচনের কৃতত্ব সাধারন মানুষের, তৃনমূলের নেতৃবৃন্দ ও আমাদের দলের নেতৃবৃন্দের। নেতা কমর্ীদের উদ্দেশ্যে তিনি বলেন,স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কাজেই শিষ্টাচার ও সহনশীল আচরনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারন-সম্পাদক হাবিবুর রহমান হবি,হোসেন আলী মনসুর,শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি ,কৃষক দলের সাধারন সম্পাদক জাহিদ হাসান,ছাত্রদলের আহবায়ক মীর মাহবুব রাসেল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর