মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল এক ব্যতিক্রমী ও কঠোর ঘোষণা দিয়েছেন। তাঁর নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনমনে স্বস্তি ফেরাতে তিনি জানিয়েছেন, এলাকায় কোনো চাঁদাবাজকে হাতেনাতে ধরিয়ে দিয়ে পুলিশে সোপর্দ করলে ওই ব্যক্তিকে সাহসিকতার জন্য পুরস্কার প্রদান করা হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি ও পুরস্কারের ঘোষণা দেন।
লুৎফুর রহমান কাজল স্পষ্ট করে বলেন, নির্বাচনকে পুঁজি করে বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম কিংবা অর্থ আদায়ের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই আমার প্রথম অগ্রাধিকার। কোনো চাঁদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।”
আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান বিজয় উদযাপনে কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়ে তিনি আরও উল্লেখ করেন, প্রতিহিংসা নয় বরং মহানুভবতার মাধ্যমেই গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করতে হবে।
নির্বাচন পরবর্তী কোনো প্রকার সহিংসতায় লিপ্ত হওয়া যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশৃঙ্খলা বা প্রতিহিংসামূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রতিপক্ষকে হেয় না করে ইতিবাচক মনোভাব নিয়ে বিজয় উদযাপন করার আহ্বান।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের পর সাধারণত যে ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তা নিয়ন্ত্রণে এমপির এই প্রকাশ্য সতর্কবার্তা ও পুরস্কারের ঘোষণা অত্যন্ত সময়োপযোগী। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষ তাঁর এই অবস্থানকে স্বাগত জানাচ্ছেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য প্রতিশ্রুতি দিয়েছেন যে, এলাকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর