মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর এলাকায় গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতামূলক প্রচারণা জোরদার হয়েছে। জুলাই যোদ্ধা এনসিপি পার্টির নেত্রী সাইয়েদা আনিকা নার্গিস হ্যাঁ পক্ষে মাঠে নেমে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো এবং প্রত্যন্ত এলাকায় সরাসরি মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর তিনি গোপালপুর পৌর এলাকা, কোনাবাড়ী বাজার, তামাক পট্টি, চন্দ্রাবাড়ী, ভুটিয়া, ধোপাকান্দি  সহ বেশ কয়েকটি স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
প্রচারণাকালে আনিকা নার্গিস বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশের ভবিষ্যৎ আরও সুসংহত হবে। উন্নয়ন, সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ২৩ দফা সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মানুষকে সঠিক তথ্য জানানো আমাদের দায়িত্ব।
তিনি হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে গণভোটের গুরুত্ব, সংস্কার প্রস্তাবের লক্ষ্য ও এর সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। পাশাপাশি তরুণ ভোটারদেরও গণভোটে অংশ নিতে আহ্বান জানান।
স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় অনেকেই এই প্রচারণাকে ইতিবাচক বলছেন। তারা মনে করেন, সচেতনতামূলক এই উদ্যোগ গণভোট সম্পর্কে জনগণের পরিষ্কার ধারণা দিতে সহায়ক হবে।
গোপালপুর-ভূঞাপুর অঞ্চলে আগামী কয়েকদিন আরও প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আনিকা নার্গিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর