সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধানের শীষে ভোট দেওয়ার আহবান, বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করাযাবে হয়েছে-আটঘরিয়ায় হাবিব 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

পাবনা-৪ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, এদেশে এক সময় গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিএনপির নেতৃত্বেই বারবার সেই বিলুপ্ত গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ রাজপথে রক্ত দিয়ে শহীদ হয়েছেন।
তাঁদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। এজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।
শুক্রবার রাতে আটঘরিয়া উপজেলার ডেঙ্গাগ্রাম,কাজিরহাট,একদন্ত,যাত্রাপুর,চান্দাই,নগর চাচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,চৌবাড়িয়া, জোরগাছা বাজারে ধানের শীষের নির্বাচনী প্রচার ও ভোট প্রার্থনা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিব আরও বলেন, আমরা অবাস্তব প্রতিশ্রুতি দিই না। আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাত সৃষ্টি করতে চাই। বিএনপি দেশের ১৮ কোটি মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায়। বিগত সময়ে দেশে যে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে তা শৃঙ্খলায় ফিরিয়ে আনা হবে।
উক্ত ধানের শীষের নির্বাচনী প্রচার অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক আহবায়ক আমজাদ হোসেন তুষার, উপজেলা যুব দলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক কাওসার আলম,দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু, পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব আইতুল, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল করিম সহ উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর