মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পরানদহা বাজারে ভাড়া লাইসেন্স দিয়ে চড়া দামে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ, কৃষি  বিভাগ জানেন না কিছু 

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Oplus_16908288

সাতক্ষীরার পরানদাহ বাজারে ভাড়া করা লাইসেন্স দিয়ে অবৈধভাবে চড়া মূল্যে সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
কৃষকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে  এ ধরনে কারবার চালিয়ে গেলেও কৃষি বিভাগ কিছুই জানেন না।
জানা যায়, সাতক্ষীরা সদরের পরানদাহ বাজারের ৪ নং ওয়ার্ডে বৈধ সার ডিলার থাকলেও সম্পূর্ণ গায়ের জোরে অন্য ওয়ার্ড ডিলারের লাইসেন্স ভাড়া করে মোঃ ইবাদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি এই ব্যবসা দেদারসে চালিয়ে যাচ্ছেন। একই ঘরের ভিতরে সার,ডিজেল,পেট্রোল,মবিল,খৈল,মাছের খাবার, পশু- পাখির খাবার,মানুষের খাবার, ঔষধ, সিমেন্ট,  রাসায়নিকদ্রব্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী,গ্যাস সিলিন্ডার  বিক্রির নিয়ম না থাকলেও তিনি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যথারীতি
তা চালিয়ে যাচ্ছেন।
অনুসন্ধানকালে একাধিক কৃষক জানান, ইবাদুলের দোকানে সার, ফসলের ঔষধ, ডিজেল  সহ যাবতীয় খাদ্য সামগ্রী  জিনিসপত্র এক জায়গায় পাওয়া যায়।  আমরা এখান থেকে বাকিতে ক্রয় করে থাকি যার কারনে দাম একটু বেশি নিয়ে থাকে।
এঘটনায় অভিযুক্ত ইবাদুলের নিকট জানতে চাইলে তিনি বলেন,সরকারী বরাদ্দ কম থাকায় অন্য জায়গা থেকে সার এনে চাষিদের দিতে হচ্ছে,তাই দাম একটু বেশি নিচ্ছি। একই ঘরে খাদ্যসামগ্রী ও রাসায়নিক দ্রব্য বিক্রি করার নিয়ম  আছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে সংবাদকর্মীদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন।
বিষয়টি জানতে, সদর উপজেলা  উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্ধা রানী গোলদার বলেন, আমি শিবপুর ইউনিয়নে সদ্য দায়িত্ব নিয়েছি। ইবাদুলের ব্যাপারে খোজখবর নিয়ে আইনগত ব্যাবস্থা নিবো।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির  হোসেন বলেন, এমন ঘটনায় এর আগেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সে আবারও একই কাজ করছে, উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি জানিয়েছি, তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হবে বলে স্যার জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর