মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রাণীনগরে বিএনপির ৫ নেতাকে দল থেকে বহিস্কার!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে অন্য প্রার্থীর পক্ষে ভোট করায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির ৫ নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। রোববার ও সোমবার তাদের ৫ জনকে বহিস্কার করা হয়। দলীয় প্যাডে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন স্বাক্ষরিত বহিস্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা যায়।

বহিস্কার হওয়া ৫ নেতা হলেন, গোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম লেবু, গোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মেম্বার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দীন, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক ময়নুল শেখ ও পারইল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রহমান মামুন।

তাদের বিরুদ্ধে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে গিয়ে অন্য প্রার্থীর পক্ষে ভোট করার অভিযোগ তোলা হয়েছে।

বহিস্কার আদেশে বলা হয়- আপনারা রাণীনগর উপজেলাধীন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল পদে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধোচারনের মাধ্যমে দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য আপনাদের সাময়িকভাবে বহিস্কার করা হলো।

এছাড়া বহিস্কার হওয়া ৫ জনের সাথে উপজেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মীকে সাংগঠনিকভাবে কোনরূপ যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর