মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিযানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কোন বিশৃঙ্খলার প্রভাব বাংলাদেশে পড়বেনা বলে আশাবাদ ব্যক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সক্রিয় ও সর্বদা সজাগ রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।
মঙ্গলবার (৩ফেব্রুয়ারী) সকালে বান্দরবান সরকারী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ রুবায়াত জামিল।
তিনি বলেন “মিয়ানমারের অভ্যন্তরে যে পরিস্থিতিই থাকুক, তার প্রভাব আগে যেমন বাংলাদেশে পড়েনি,এবারও পড়বে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজিবি সর্বোচ্চ প্রস্তুটি গ্রহণ  করেছে। বান্দরবান জেলার ১৬৯কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষার আওতায় রাখা হয়েছে।
জেলার সাতটি উপজেলায় মোট ২১টি বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে।  মোতায়েনের তথ্য তুলে ধরে তিনি বলেন, রুমা ও রোয়াংছড়িতে ৯বিজিবির ৭প্লাটুন, থানচিতে ৩৮বিজিবির ৭প্লাটুন এবং ৫৭বিজিবির অধীনে লামা ও আলিকদমে ৭প্লাটুন দায়িত্ব পালন করবে।  পাশাপাশি বান্দরবান সেক্টরে ২২টি বেইজ ক্যাম্প থেকেও নির্বাচনী দায়িত্ব পরিচালিত হবে।
 বিজিবি সুত্র জানানয়, ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স মোতায়েনের পাশাপাশি ৫প্লাটুন রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। যে কোন জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রয়েছে। সেক্টর কমান্ডার বলেন,” দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে।
প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বলি পাড়া ব্যাটালিয়ন(৩৮বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. ইয়াসির আরাফাত হোসেন,আর্টিলারি উপ অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর