মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নওয়াপাড়ায় ট্রাকচাপায় পিষ্ট বৃদ্ধ, মুহূর্তেই নিথর নূরবাগ মোড়

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ট্রাকচাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে নওয়াপাড়া নূরবাগ মোড়ে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক নওয়াপাড়া নূরবাগ মোড়ে পৌঁছালে সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ইয়াকুব আলী মোল্লা (বয়স আনুমানিক (৭০) নামের এক বৃদ্ধকে চাপা দেয়। ট্রাকটির চাকা তার মাথার ওপর দিয়ে উঠে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই নূরবাগ মোড় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ছুটে এসে মরদেহ ঘিরে জড়ো হন। একপর্যায়ে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

খবর পেয়ে অভয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এবং নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। নিহত ব্যক্তি অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের মৃত- গোলাম মোল্লার ছেলে।

এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর যশোর ট–১১-৫০৫২। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সচেতনতার ঘাটতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর