মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক গণভোটে ‘হ্যাঁ’ সমর্থনে লিফলেট বিতরণ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নাগরপুর সদর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাজারে আগত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা।
‘গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক স্লোগান সংবলিত লিফলেটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা রবিউল ইসলাম।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
লিফলেট বিতরণকালে বাজারে আগত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর