মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা জি এম আবুল কালাম কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার,কর অঞ্চল, যশোর মোঃ মাসুদ রানা এবং কমিশনার অব কাস্টমস, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর মোঃ আবদুল হাকিম,বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ শামছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
এবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল “অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস”। আলোচনা সভায় রাজস্ব আদায়, বাণিজ্য সহজীকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কাস্টমস হাউসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী সংগঠন সিএন্ডএফ, ট্রান্সপোর্ট এ আমদানি,রফতানিকারক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর