মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দুদক সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

“রুখবো দুর্নীতি গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও-এ দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৬ জানুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও-এর উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যরা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে পৃথক পৃথকভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক মোঃ আজমির শরিফ মারজী, উপ-সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণে দুর্নীতি কি ও কেন ঘটে, দুর্নীতির তপশীলভুক্ত অপরাধসমুহ, সমাজ ও রাষ্ট্রে দুর্নীতির প্রভাব,দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উল্লেখযোগ্য কাজের বাস্তব উদাহরণ ( অভিযান,মামলা ফাঁদ ইত্যাদি), দুদক আইন ২০০৪ ও দুদক বিধিমালা ২০০৭ (দুদকের ক্ষমতা ১৯ ধারা, শাস্তির ধারাসমুহ, ফাঁদ ,মামলা, এনফোর্সমেন্ট, ২৬ এবং ২৭ ধারা ইত্যাদি, দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কর্তব্য, কমিটির সদস্যদের নৈতিক আচরণবিধি, দুর্নীতি শনাক্তকরণ ও রিপোর্টিং সম্পর্কে ধারণা দেওয়া হয়। সহকারী পরিচালক আজমির শরীফ মারজী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সচেতন নাগরিকের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করলেই দুর্নীতিমৃক্ত সমাজ গঠন সম্ভব হবে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সক্রিয় অংশষগ্রহণের মাধ্যমে তৃণমুল পর্যায়ে সততা ও নৈতিকতার চর্চা আরও বেগবান হবে। প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধে করণীয়, নাগরিক দায়িত্ব, আইনগত কাঠামো ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন যাচাই করা হয়। মূল্যায়নে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সবশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর