মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে সুষ্ঠু নির্বাচনে পিএফজি’র নাগরিক সংলাপ অনুষ্ঠিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে সুষ্ঠু নির্বাচন, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গোপালপুর উপজেলা শাখা এ সংলাপের আয়োজন করে।
(২৬ জানুয়ারি) সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন পিস এম্বাসিডর সদস্য মো. শাহজাহান আলী ভিপি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিস এম্বাসিডর সদস্য ও বিএমজিটিএ’র জেলা সভাপতি কেএম শামিম।
 সংলাপে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক নাজমুল হোসেন, অনুষ্ঠান সমন্বয়ক ও পিস এম্বাসিডর সদস্য আতিক সরকার, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ এবং উপজেলা হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্ত্তী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়ক বিপ্লব তালুকদার, ইয়ুথ সদস্য পলি খাতুন, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিতসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
সংলাপে বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নাগরিকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর