মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের নির্বাচনী প্রচারণায় মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গোপালপুর শাখার মহিলা জামায়াত মিছিল শুরু করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সমাপ্ত হয়।
জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) সকালে গোপালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সূতী নয়াপাড়া গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে মহিলা জামায়াত কর্মীরা লাঞ্ছিত হন।
এ ঘটনার পরপরই গোপালপুর পৌর জামায়াত তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার। বক্তব্য দেন টাঙ্গাইল-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর। আরও বক্তব্য দেন মহিলা জামায়াতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা, জেলা কর্মপরিষদ সদস্যা রহিমা সুলতানা, গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোসাম্মৎ ফজিলা বেগম, সহকারি সেক্রেটারি শিল্পী খাতুন, পৌরসভা পশ্চিম সেক্রেটারি জান্নাতুন নাহার ও পূর্ব সেক্রেটারি শরিফা খাতুন।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর