মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে বৈরাণ নদের হাটবৈরাণ ব্রিজ ঝুঁকির মুখে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের বৈরাণ নদের উপর হাটবৈরাণ ব্রিজটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় এলজিইডি অফিস ব্রিজটিকে বিপজ্জনক ঘোষণা করলেও প্রতিদিন হাজারো মানুষ এবং বিভিন্ন যানবাহন জীবনকে ঝুঁকিতে ফেলে এই সেতুর ওপর দিয়ে চলাচল করছে।
গোপালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, নব্বয়ের দশকে পৌর ফান্ডে হাটবৈরাণ এলাকায় দুটি সেতু নির্মিত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড নদী খনন করলে পশ্চিম দিকের সেতুর সব পিলার আলগা হয়ে পড়ে এবং সেটি নদীতে ধসে যায়। এরপর বাড়তি চাপ পড়ে পূর্ব দিকের সেতুটির ওপর। সময়ের সাথে সেটিও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।
ব্রিজটি পরিদর্শন করে দেখা গেছে, দুই পাশের রেলিং ভেঙে গেছে। পাটাতনে বড় গর্ত তৈরি হয়েছে। বিম, উইং ওয়াল এবং অ্যাবাটমেন্টে ফাটল ধরেছে। নদী খননের কারণে মাটি সরে গিয়ে দুটি পিলার পুরোপুরি আলগা হয়ে গেছে। ফলে যেকোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক আমিনুল ইসলাম বলেন, এই সেতুর ওপর নির্ভর করে ধোপাকান্দি ও নগদাশিমলা ইউনিয়নের প্রায় দশ গ্রামের মানুষ শহরে যাতায়াত করে। ব্যবসায়ী ও কৃষকরা পণ্য পরিবহন করেন। স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়েই চলাচল করে। মাঝারি যান উঠলেই ব্রিজ কাঁপতে থাকে, বড় যান চলাচল বন্ধ রয়েছে। তার অভিযোগ, নতুন আরসিসি ব্রিজ নির্মাণ প্রকল্প দুই বছর ধরে ফাইলবন্দী।
সাবেক পৌরমেয়র ও উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, প্রতিদিনই মানুষ ভয় নিয়ে ব্রিজ পার হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি অবিলম্বে জীর্ণ ব্রিজটি ভেঙে প্রকল্পাধীন নতুন আরসিসি ব্রিজ নির্মাণের দাবি জানান।
গোপালপুর এলজিইডি অফিস জানায়, বৈরাণ নদের হাটবৈরাণ ব্রিজটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হলেও এর অবস্থা খুবই করুণ। ৪৫ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজ নির্মাণে ৩২ লাখ টাকার এস্টিমেট, ডিজাইন ও ড্রইং তৈরি করে ২০২২ সালে প্রকল্প পরিচালক দপ্তরে পাঠানো হয়। কিন্তু অর্থাভাবে প্রকল্পটি বাস্তবায়ন আটকে আছে।
এ বিষয়ে আগারগাঁওয়ের এলজিইডি সদর দপ্তরের ‘ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসন প্রকল্প’ অফিস জানায়, বাজেট প্রাপ্তির ওপর নির্ভর করে এসব ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর