মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় গুনাইগাছা ৬ গ্রাম সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা এবং ধুলাউরি রামনগর সম্মিলিত আল-মাকরাজুল সালাফি হেফজুল কুরআন ও এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে দেশনেত্রীর রূহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তাজুল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মুয়াজ্জিন হোসেন চাঁদ, ডা. জিল্লু, মোতালেব, গোলাম, শাহবুল, ফজলু, ইজাজুল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাহুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির আয়োজন করে চাটমোহর পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। খবর বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর