মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে বাসায় লোকজনকে বেঁধে দু*র্ধ*র্ষ ডাকাতি

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সমেশপুর মহল্লায় এক স্কুল শিক্ষিকার বাড়িতে মঙ্গলবার ভোরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ভোর সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত দরজা ভেঙে বাড়িতে ঢোকে। তারা জয়নগর হাইস্কুলের সহকারী শিক্ষিকা নুরজাহান সীমা এবং তার স্বামী পৌরসভার সার্ভেয়ার আব্দুল আজিজকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর স্বামী-স্ত্রীর হাতপা ও মুখ বেঁধে ফেলে।
ডাকাতরা আলমারি ভেঙে প্রায় এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়। বাড়ির আশপাশের লোকজন ডাকচিৎকার টের পেলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আনোয়ার হোসেন বলেন, “ঘটনার পর থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের দাবি, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে দ্রুত অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর