মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার সভায় সভাপতিত্ব করেন।
সভায় আগামী সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ সুন্দর করা, ভোটকেন্দ্রে যাতায়াতের সুব্যবস্থা থাকা, নির্বাচনী আচরণবিধি মেনে চলা, শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ,অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ,মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণ সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়ক,অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ ,জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান,সিভিল সার্জনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীগণ ,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু,, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল,সেক্রেটারি আব্দুল আজিজ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমম্বয়ক আরাফাত হোসেন, সরকারি কলেজের  অধ্যক্ষ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর