মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

লামায় চোরাইকৃত দুইটি গরু ও টাকা উদ্ধার

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বান্দরবান পার্বত্য জেলার লামা থানা পুলিশের অভিযানে চোরাইকৃত দুইটি গরু  ও টাকা উদ্ধারসহ চারজন চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকাও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লামা থানাধীন ৫নং সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকায় জনৈক থংপং ম্রো (২৪)-এর খামারবাড়ির গোয়ালঘর থেকে একটি ষাঁড় ও একটি গাভী গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে লামা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদারের সার্বিক তত্ত্বাবধানে এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
এসআই দীপন পালের নেতৃত্বে পুলিশ দল গত ১০ জানুয়ারি, ২০২৬ ইং, তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লামা থানা ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আব্দুল করিম (২৫),মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মো. আবদুল করিম (২৩),  সকলেই লামা থানাধীন সরই ইউনিয়নের বাসিন্দা  ও  মোবারেক আলী (৪৯), লোহাগাড়া থানা, চট্টগ্রাম জেলার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া দুইটি গরু এবং গরু বিক্রির নগদ ৬২,০০০ (বাষট্টি হাজার) টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় খামারি ও সাধারণ জনগণ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর