মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাসাইলে গ্যাস সিলিন্ডার মজুদ ও বেশি দামে বিক্রি করায় জরিমানা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(১২ জানুয়ারি)দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।জানা গেছে, সম্প্রতি বাসাইলের বিভিন্ন বাজারের দোকানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে। এমন অভিযোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলার  কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে মেসার্স ফজলু এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর