মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে খিলগাঁও থানা ছাত্রদলের সহ-সভাপতির ‎ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

‎পাবনার ঈশ্বরদীতে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনিক (২২) নামে এক ছাত্রদলের সহ-সভাপতির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক একই গ্রামের মহিদুল ইসলাম রানার ছেলে। তিনি ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা মহানগরের খিলগাঁও থানা ছাত্রদলের একটি ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার কারণে দীর্ঘদিন ঢাকায় অবস্থান করলেও সম্প্রতি অনিক নিজ গ্রামের পাশেই রুহুল ড্রাইভারের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। রবিবার সন্ধ্যায় দীর্ঘ সময় ধরে তাঁর কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনিকের মরদেহ উদ্ধার করেন।

‎এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর