মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসানের উদ্যোগে কম্বল বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

মানবতার ছোঁয়ায় উষ্ণ হোক শীতার্ত মানুষের জীবন, এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলার ভবদহ জলাবদ্ধ এলাকা চলিশিয়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসান (PHF)।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল চারটায় চলিশিয়া ইউনিয়নের ফকিরবাড়ি আল হাসান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক শীতার্ত, সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অভয়নগর প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি এফ এম গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কাজী মোঃ জয়নুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুর রউফ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মাসুদ আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী বিল্ডার্স লিঃ-এর পরিচালক কায়সার আহমেদ।

কম্বল বিতরণকালে রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসান বলেন, এটি কোনো রাজনৈতিক পরিচয়ের কর্মসূচি নয়। আমার এলাকার মানুষ শীতের কষ্টে রাত কাটাবে আর আমি নীরব থাকবো, এটা কোনোভাবেই সম্ভব নয়। একসময় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে থাকা এই মানুষগুলো যেন শীতে কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই এই কম্বল উপহার।

তিনি আরও বলেন, তীব্র শীতে অসহায় মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের দুঃখ লাঘবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় তিনি ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং জানান, সাধারণ মানুষের অধিকার ও মানবিক প্রয়োজনে তিনি অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। জনস্বার্থে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দেন রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর