মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রাণীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাণীনগর সদরের খাদ্যগুদাম রোড় এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন দলটির পক্ষ থেকে ৮০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলার সভাপতি আলহাজ্ব মুফতি মো. রাশেদ ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন, উপদেষ্টা মুফতি আব্দুর রউফ, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের প্রভাষক মতিউর রহমান স্বপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর