মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাসাইলে দৈনিক যুগধারা পত্রিকার সাংবাদিক তালহা গ্রেফতার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগধারা পত্রিকার সাংবাদিক খাইরুল ইসলাম তালহাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাইরুল ইসলাম তালহা সাংবাদিকতা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ হওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি বাসাইল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, দুপুরে অভিযান চালিয়ে বাসাইল থানা পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে খাইরুল ইসলাম তালহাকে আটক করে। পরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিকেলে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর