মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের পোলট্রি ও ডেইরি ফার্মিং এর আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা সভা

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে পোলট্রি ও ডেইরি ফার্মকে আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে আনোয়ার সিমেন্ট শীট এর ডিলার
প্রগতি টেলার্স এর আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গোপালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুরগির খামারিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন আনোয়ার সিমেন্ট শীট এর প্রাণিসম্পদ ডাঃ ডাক্তার অজিত কুমার দেবনাথ, আনোয়ার সিমেন্ট শীট এর মার্কেটিং অফিসার মো.রবিউল ইসলাম, আনোয়ার সিমেন্ট সিট এর ডিলার সুমন চন্দ্র দে, ঢেউটিন ব্যবসায়ী মো. ইকবাল হোসেন, ঢেউটিন ব্যবসায়ী মো.ফজর আলী, ঢেউটিন ব্যবসায়ী ও সাংবাদিক মো.নুর আলম, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন খামারি বৃন্দ।
সভায় বক্তারা আধুনিক খামার ব্যবস্থাপনা, মানসম্মত শেড নির্মাণে আনোয়ার সিমেন্ট শীটের ব্যবহার, খামারের নিরাপত্তা, বায়ু চলাচল ব্যবস্থা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধি নিয়ে দিকনির্দেশনা দেন। তারা আরও জানান, সঠিক উপকরণ ব্যবহারে খরচ কমে এবং উৎপাদন বাড়ে, যা একজন খামারির লাভজনক অবস্থান নিশ্চিত করে।
এ সময় স্থানীয় খামারিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আধুনিক খামার তৈরিতে আনোয়ার সিমেন্ট শীটের ভূমিকা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
আলোচনা সভায় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নতুন প্রযুক্তি, পরামর্শ সেবা এবং খামারি সহযোগিতা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান। অনুষ্ঠান শেষ উপহার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর