মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় মাটিকাঁটার অপরাধে ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড,১ হাজার টাকা জরিমানা

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় ভেকুদিয়ে মাটি কাঁটার অপরাধে জান্নাত আলী নামক এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড  ও ১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। সে চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের দিলবার মাঝির ছেলে।

আজ ৭ জানুয়ারি বুধবার বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে মাজপাড়া ইউনিয়ন মাজপাড়া সিনিয়র আলিম মাদরাসার পাশে সরজমিন ফসিল জমিতে ভেকুদিয়ে পুকুর খনন করছিলেন মাটি ব্যবসায়ী জান্নাত আলী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার তাকে হাতে নাতে ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান,মাটিকাঁটার অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর