মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আটক

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ ছাত্রলীগ কর্মী ও ওয়ারেন্ট ভুক্ত ৮ আসামিকে আটক করেছে। ৪ জানুয়ারি রবিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ৫ জানুয়ারি সোমবার আটককৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, মাদকদ্রব্য ইয়াবা কারবারি বোঁথড় গ্রামের বেলাল প্রামানিকের ছেলে সোহেল রানা (২৫), গুনাই গাছা এলাকার মোবারকের ছেলে জাকিরুল (৩২)। এছাড়া মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত মথুরাপুর মন্ডল পাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আব্দুল আলিম (৩২), আরিঙ্গাইল গ্রামের শফিউল আলমের ছেলে নাহিদ হাসান সৌরভ (২০)। বিস্ফোরক মামলায় হরিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সভাপতি ও কফিল উদ্দিন এর ছেলে আবুল হোসেন (৫১) ও দিল চলন ইউনিয়ন ছাত্রলীগের এক নং ওয়ার্ড সভাপতি ও কিতাব খলিফা এর ছেলে সাগর হোসেন নিলয় (২৫)। সন্দেহভাজন হিসাবে বালুচর মহল্লার মেরাজ আলীর ছেলে শিহাব (২৩) ও নব শাহার ছেলে নয়ন (১৯)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, আটককৃতদের ৫ জানুয়ারি সোমবার দুপুরে পাবনা জেলা যেতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর