সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়া স্মরণে সলঙ্গায় সাংবাদিকদের দোয়া মাহফিল 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক,আপোষহীন নেত্রী, বিএনপি’র চেয়ারপারসন ও তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় সলঙ্গায় সাংবাদিকদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার বাদ আছর “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকদের আয়োজনে অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।তার মৃত্যুতে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” পরিবার গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।সংগঠনের সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন বক্তারা।এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,দেশের রাজনীতি ও উন্নয়নে তার অবদান স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,আনিছুর রহমান (সিরাজগঞ্জ প্রতিদিন),হোসেন আলী (ভোরের দর্পণ),কে এম আলামিন (বাংলাদেশ সমাচার),মাসুম বিল্লাহ (দৈনিক জবাবদিহি),জিএম স্বপ্না (রূপালী বাংলাদেশ),ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম),লিখন আহমেদ (দৈনিক জনকন্ঠ),কারিকুল ইসলাম সুমন (মানবজমিন),সোহেল রানা (নয়া দিগন্ত),আখতার হোসেন হিরন (মুক্ত খবর),আব্দুর রহিম (কলম সৈনিক) ও সুলতান মাহমুদ (রাজধানী টিভি)।  মিলাদ ও দোয়া মাহফিলে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।পরিশেষে আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের সকল গুনাহ মাফ ও তার রুহের মাগফিরাত কামনাসহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর