মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের আয়োজনে এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ,ড্যাব এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পান হাজারো বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল এসিস্ট্যান্ট টিম চিকিৎসা এবং পরামর্শ প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, প্রসূুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা দেন। এসময় ফ্রি মেডিকেল টিমকে স্থানীয় ৩০জন স্বেচ্ছাসেবী সহযোগীতা করেন। হাতের নাগালে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি সাধারণ মানুষ। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন ব্যক্তিরা। আগামীতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আরো প্রত্যাশা এলাকাবাসীর। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও পরামর্শ দিতে পেরে খুশি চিকিৎসকরাও। নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, আমাদের উদ্দেশ্য প্রত্যন্ত এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। এক হাজারের অধিক মানুষকে আমরা ফ্রি চিকিৎসা ও ঔষধ দিয়েছি। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর