বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সভাপতি রাব্বী, সম্পাদক সুকুমল- রাণীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মো. আওরঙ্গজেব হোসেন রাব্বী সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সোমবার সকালে রাণীনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে নির্বাচন কমিটির আহবায়ক সাইদুজ্জামান সাগর এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সকল সদস্যের কন্ঠ ভোটে ও সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ সালের (দুই বছরের) জন্য রাণীনগর উপজেলা প্রেসক্লাবের আট সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক সংবাদের রাণীনগর প্রতিনিধি সাইদুজ্জামান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মনোরঞ্জন চন্দ্র, প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, কোষাধ্যক্ষ ক্রাইম তালাশ অনলাইনের প্রতিনিধি মো. সাইদুল ইসলাম। আর সদস্য হলেন, বিজয় টিভির প্রতিনিধি শেখ নয়ন ফয়েজী ও দৈনিক প্রভাতী বাংলাদেশের প্রতিনিধি ফুজাইল মোহাম্মদ আল বেরুনী (ডলার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর