বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

কক্সবাজার সদরে বীর মুক্তিযোদ্ধা তৈয়ব উল্লাহ মাতাব্বরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 6211; AI_Scene: (-1, -1); aec_lux: 85.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সাবেক পাড়া গ্রামের কৃতি সন্তান, প্রবীণ বীর মুক্তিযোদ্ধা জনাব তৈয়ব উল্লাহ মাতাব্বর আর নেই। ২৯ ডিসেম্বর সোমবার সকাল ৯:৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​বাদ মাগরিব সাবেক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল এই বীর সেনানীকে ‘গার্ড অফ অনার’ প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
​জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যগণ এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
​ব্যক্তিজীবনে জনাব তৈয়ব উল্লাহ মাতাব্বর অত্যন্ত সৎ ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর