বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রাণীনগরে আওয়ামীলীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিলহান্ট ফেস-টু অভিযানে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজন হলেন, উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ (৫৫) ও মিরাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতালেব হোসেন (৪২)।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার কুজাইল ও আতাইকুলা এলাকায় অপারেশন ডেভিলহান্ট ফেস-টু অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিগ্ধ আসামি। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর