মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় জালসা থেকে কিশোর অপহরণ, শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জালসা থেকে এক কিশোরকে তুলে এনে শিকল দিয়ে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরের নাম সাগর (১৫), সে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের করিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সাগরের সঙ্গে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দৌধুনিয়া গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে সাগর প্রেমিকার কাছ থেকে ১০ হাজার টাকা ও কিছু স্বর্ণ ও রুপার অলংকার নেয় বলে অভিযোগ রয়েছে। ওই অলংকার উদ্ধারের অজুহাতে প্রেমিকার মামারা সাগরকে তুলে এনে আদাবাড়িয়া গ্রামে ওই স্কুল ছাত্রীর নানা মো.শুকুর আলীর বাড়িতে আটকে রেখে নির্যাতন করে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার নানির বাড়িতে বেড়াতে আসে। রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে সাগর আদাবাড়িয়া জলসায় গেলে সেখানে কথা বলার সময় প্রেমিকার মামা মো. ফারুক হোসেন, রাসেল ও জাকির হোসেন সাগরকে ধরে নিয়ে যায়। পরে তাকে শিকল দিয়ে বেঁধে রাতভর মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ইউপি সদস্য মো. আসাব আলী শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠান। তবে ঘটনার এক রাত এক দিন পার হলেও কিশোরকে উদ্ধার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

স্কুলছাত্রীর মামা ফারুক হোসেন বলেন,জিনিসপাতি উদ্ধারের উদ্দেশ্যে তাকে তুলে এনে আটকে রেখেছি। একটু ভয় ভীতি দেখিয়েছি কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখার বিষয় আমার জানা নেই।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় মৌখিক অথবা লিখিত অভিযোগ পায়নি। এ বিষয়ে অবগত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর