মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় চারকোল কোম্পানিতে আগুন, তিন লক্ষাধিক টাকার মালামাল ভূষ্মিভূত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ার জাপানবাড়ি চারকোল কোম্পানিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জা চার কোল কোম্পানিতে। খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উক্ত চারকোল কোম্পানির মালিক রইচউদ্দিন খান জানান শ্রমিকরা শোলাপড়ানোর সময় চুলির আগুনের ফুলকা উড়ে গিয়ে শোলার গাড়িতে পড়লে মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
আটঘরিয়া ফায়ার সার্ভিস কে খবর দিলে ঘটনা স্থলে  এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত চারকোলের ম্যানেজার আব্দুর রহিম সরদার জানান শ্রমিকরা সোলা পোড়ানোর আগুনের ফুলকা গিয়ে শোলার গাদিতে পড়লে আগুনের সুত্রপাত ঘটে।
তবে চারকোল কোম্পানির আশে পাশের প্রতিবেশীরা অভিযোগ করে বলেন,, একদন্ত ইউনিয়নের নয়নগর বেলদহ জাপান বাড়ি সহ আমরা কয়েক গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছি। শোলা পুগানোর কারণে ছাই এবং ধোঁয়া কারণে আমরা বসবাস করতে  পারি না।
ভাত খাওয়া থেকে শুরু করে কাপড় চোপড় কালো ধোঁয়ায় নষ্ট হয়ে যায়। শ্বাসকষ্ট নেয়া কষ্ট কর হয়ে পড়ে। তারা আরও বলেন, ধোঁয়া আর ছাইয়ের কারণে আমরা ফসল ফলাতে পারি না। যা ফসল ফলাই সব নষ্ট হয়ে যায়। বিষয়টি বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর