মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে প্রতারণা করে গৃহবধুর স্বর্ণালংকার লুট 

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার সাইখুলা  পশ্চিম পাড়ায় একুশে ডিসেম্বর রবিবার প্রতারণা করে দুই প্রতারক এক গৃহবধূর স্বর্ণালংকার লুট করে চম্পট দিয়েছে।
ভুক্তভোগী আশা খাতুন জানান, দুপুরের পরে দুই অপরিচিত ব্যক্তি বাড়িতে হাদিস কালামের কথা বলার জন্য আসে। পরে পরিবারের তিন সদস্যকে পানি পড়া খাওয়ান। বাড়িতে বিভিন্ন অসুখ-বিসুখ দূর করার কথা বলে গৃহবধুর স্বর্ণের কানের দুল ও গলার মালা খুলে পানি ভর্তি গ্লাসে রেখে দোয়া পড়ার ভান করতে থাকেন। একপর্যায়ে সবার অগোচরে গায়েব করে ফেলে স্বর্ণালংকার।
ভুক্তভোগী আরো জানান, অজ্ঞতো ওই দুই ব্যক্তি বলে যান আমরা যাওয়ার পরে ওই গ্লাস খুলে দেখতে। সেখানেই আপনাদের স্বর্ণালংকার রাখা আছে। কিন্তু অজ্ঞতো ব্যক্তির চলে যাওয়ার পরে পাড়া-প্রতিবেশীরা এসে ঘটনাটি জানতে চাইলে হুঁশ ফেরে বাড়ির লোকজনের। ততক্ষণে স্বর্ণালংকার নিয়ে অজ্ঞতো দুই ব্যক্তি চম্পট দেয়।
ভুক্তভোগী পরিবার জানায় আনুমানিক দশ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে অজ্ঞতো ওই দুই ব্যক্তি যার মধ্যে একটি কানের দুল ও একটি গলার মালা ছিল।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা  জানান বিষয়টি লিখিতভাবে চাটমোহর থানায় জানালে তদন্ত সাপেক্ষে  ওই দুই অজ্ঞতো ব্যক্তি কে আটকের ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর