বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রাণীনগরে চাঁন চেয়ারম্যান গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে (৫৫) গ্রেফতার করেছে রাণীনগর থানাপুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল ওহাব চাঁন উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা। তিনি কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সদস্য।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা চাঁন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর