বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রাণীনগরে আওয়ামীলীগ নেতাসহ তিনজন গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে ও বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলেন, উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), বড়গাছা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৬০) ও  পারইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব হাসান (২৬)।

রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়। এছাড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হাবিবকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর