বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী’ বিষয়ক সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় চলনবিল প্রেসক্লাবে বিডিএসসি, পিএসকেএস, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ আয়োজনে ওই সভা হয়।

বিলচলন ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টারের (বিডিএসসি) সভাপতি এএইচএম একারামুল হক খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাপিলা ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথির মধ্যে চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, পিএসকেএস’র চেয়ারম্যান মো. জাকির হোসেন, ও নির্বাহী পরিচালক রোকসানা আক্তার লিপি, বিডিএসসি’র কো-অর্ডিনেটর এম এ রউফ, সাংবাদিক আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম, এমদাদুল হক, ইসাহক আলী রাজু, আয়নাল হক, ডা. এস এম আলতাফ মাহমুদ, ইন্দ্রজিৎ রায় বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিডিএসসি’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান মজনু।

বক্তারা বলেন, “তামাক শুধু নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে হবে। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করতে হবে এবং আইনের প্রয়োগ থাকতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর